• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর গাড়ির চাপায় যুবলীগ নেতা নিহত

সড়ক দুর্ঘটনালক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেনাবাহিনীর একটি রেকার গাড়ির চাপায় যুবলীগ নেতা নুরুল ইসলাম জাবেদ (৪৫) নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সদর ইউনিয়নের বিসমিল্লাহ রোড নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতা নুরুল ইসলাম জাবেদ একই এলাকার রামকৃষ্ণপুর গ্রামের মৃত অজি উল্যার ছেলে এবং তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে, চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরুল ইসলাম জাবেদ চন্দ্রগঞ্জ বাজার থেকে একটি মুরগি কিনে বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি রেকার গাড়ি লক্ষ্মীপুর দিকে যাচ্ছিল।

এ সময় মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতা নুরুল ইসলাম জাবেদ সেনাবাহিনীর গাড়িটিকে ওভারটেক করার সময় পিছনের চাকার নীচে পড়ে যায়। এতে তিনি নিহত হন।

চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ