• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনাঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, জহিরুল ইসলাম (৩৫) ও আমজাদ হোসেন পাশা (৩৭)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাতে ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে সায়েদাবাদের দিকে যাওয়ার সময় পিছলে পড়ে যান মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যক্তি। এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ মজাম্মেল হক জানান, নিহতদের মরদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ