বাগেরহাট : বাগেরহাটে অজ্ঞাত রোগে ১০ মাদ্রাসা ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় অজ্ঞাত রোগে ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা চলাকালীন সময়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় অন্যান্য শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ ছাত্রীদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থরা হল- তাসরিকুল খাতুন, সুমাইয়া আক্তার, হাফিজা খাতুন, ফতেমা খাতুন, লামিয়া আক্তার, হুমাইরা খাতুন, নিতু খাতুন, রাবেয়া খাতুন, মাফরুহা খাতুন ও সুরাইয়া খাতুন।
এরা ৪র্থ শ্রেণির ছাত্রী। তাৎক্ষনিক রোগের নাম জানা যায়নি। তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এটা মাসহিস্ট্রিরিয়া রোগ হতে পারে।