• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রাইভেট পড়তে এসে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

মৃত্যুচাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট পড়তে আসার পর শিক্ষকের গাছের কাঁঠালপাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মিজানুর জেলা শহরের হরিপুর দেওয়ান পাড়ার আনোয়ারুল ইসলামের ছেলে। সে সংকরবাটি হেফজুল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। চাঁদলাই গ্রামে নানা বাড়িতে থেকে লেখাপড়া করত মিজানুর।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, সকাল ৭টার দিকে মিজানুর রেহাইচরে তার মাদ্রাসার শিক্ষক তরিকুল ইসলামের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক তাকে কাঁঠালের পাতা কাটতে বললে সে গাছে উঠে। এ সময় গাছের ডালে জড়িয়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ