• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

নিষিদ্ধ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

জরিমানাঢাকা : আমদানী নিষিদ্ধ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে রাজধানীর কলাবাগানে অবস্থিত লাজ ফার্মাকে চার লাখ টাকা এবং তাজরিন ফার্মাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলা এ অভিযানে ফার্মেসি দুটির এ জরিমানা করা হয়। র্যা ব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই দুই দোকানে অনুমোদনহীন এবং আমদানী নিষিদ্ধ ওষুধ মেলায় তাদের বিরুদ্ধে অর্থিক জরিমানা করা হয়েছে। বহুদিন ধরে এসব নিষিদ্ধ ওষুধ তারা বিক্রি করে আসছিল। যার কোনো অনুমোদন নেই। যা হার্ট ও কিডনির বিভিন্ন রোগে ব্যবহৃত হয়।

তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এরপর তারা একই কাজ করলে লাইসেন্স বাতিলসহ জেল জরিমানার ব্যবস্থা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ