• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

খুলনায় মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যাখুলনা: খুলনায় মোবাইল চুরির অভিযোগে তরিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর দৌলতপুরের দেয়ানা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দৌলতপুর দেয়ানা মোল্লাপাড়া এলাকার মৃত হারেজ শেখের ছেলে তরিকুল ইসলাম বৃহস্পতিবার স্থানীয় মধ্যপাড়া নূর মসজিদে মাগরিবের নামাজ শেষে পূর্বপাড়া বকুলতলার দিকে যায়।

এ সময় স্থানীয় বাসিন্দা বুলবুল ও তার সহযোগীরা মোবাইল চুরির অভিযোগে তরিকুলসহ তিন জনকে ধরে হালদারপাড়া গোরস্থান বাগানে নিয়ে ব্যাপক মারধর করে।

পরে রাত পৌনে ১১টার দিকে পরিবারের সদস্যরা তরিকুলকে আরবান ক্লিনিক ও বকুলতলার মধ্যবর্তী স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তরিকুলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তার লাশ খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত তরিকুল ইসলাম দৌলতপুর রেললাইন এলাকায় সবজি বিক্রি করে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ