চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার হরিণা আশ্রায়ণ প্রকল্প থেকে শিয়ালের জন্য পাতা ফাঁদে একটি মেছো বাঘ আটক করেছে স্থাণীয় লোকজন। বৃহস্পতিবার দিবাগত রাতে হরিনা আশ্রায়ন প্রকল্প এলাকায় বরগুনা থেকে ড্রেজারের কাজ করতে আসা বাচ্চু প্রতাপ উদ্দিন, দীন ইসলাম, ইউনুছ জানায় রাতের বেলা তাদের কাজ করা অবস্থায় শিয়াল ও মেছো বাঘ প্রায় তাদেরকে ধাওয়া দিত। এছাড়া আশ্রায়ন প্রকল্প এলাকার বাসিন্দাদের পালিত হাঁস-মুরগী প্রতি রাতে শিয়ালে নিয়ে যেত। পরে শিয়ালের অত্যাচার থেকে রক্ষা পেতে এলাকাবাসির সহায়তায় ড্রেজারের কাজে আগতরা একটি বাক্সে মুরগী দিয়ে ফন্দি পাতে। সেই ফন্দিতে শেয়ালের বদলে একটি মেছো বাঘ আটকা পড়ে।
আটককৃত মেছোবাঘটিকে শুক্রবার বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম ও কামরুল ইসলামের কাছে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা: দীপু মণি এমপি ও লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান হস্তান্তর করেন। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানা, আটক মেছো বাঘটি কুমিল্লা রাজেসপুরে অবস্থিত ইকো পার্কে পাঠিয়ে দেওয়া হবে। আটক বাঘটি এক নজর দেখার জন্য সদর উপজেলা মিলনায়তনে উৎসুক জনতা ভীড় জমায়।