• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চট্টগ্রামে মাজারে দু’জনকে জবাই করে হত্যা

হত্যাচট্টগ্রাম: চট্টগ্রামের বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় একটি মাজারে ঢুকে রহমত উল্লাহ প্রকাশ নেংটা ফকির (৫২) এবং আবদুল কাদের (২৫) নামে দুই ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) পরিতোষ ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকার নেংটা ফকিরের মাজারে ঢুকে রহমত উল্লাহকে গলা কেটে হত্যা করেন এক যুবক। এ ঘটনা দেখে ফেলায় কাদের নামে আরেকজনকে জবাই করেন তিনি।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই ঘাতককে ধাওয়া করে প্রায় ২ কিলোমিটার নিয়ে যায়। এসময় স্থানীয়দের লক্ষ্য করে বেশকয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ‍এতে তিনজন আহত হয়।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ডিসি পরিতোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ