• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |

যশোরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যাযশোর: যশোরে রাকিব রায়হান (১৪) নামেএক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার রাত পৌনে ৮টার দিকে যশোর শহরতলীর পালবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় রাকিবকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে যায়। হাসপাতালের কর্মচারিরাতাকে ভেতরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজল মল্লিক মৃত ঘোষণা করেন। রাকিবের বুকে ও পেটে ছুরিকাঘাতের চারটি চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই মিরাজ মোসাদ্দেক জানান, রাকিব যশোরের আমেনা ক্লিনিকে চাকরি করত। সকালে সদর উপজেলার নওয়াদাগা গ্রামে দুলাভাই আব্দুর রহিমের বাড়ি বেড়াতে আসে।

সারাদিন সেখানে থাকার পর বিকালেসে ক্লিনিকের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় দুই ব্যক্তি তাকে গুরুতর অবস্থায় জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় ফেলে রেখে চলে যায়।

নিহত রাকিবের পকেটে পাওয়া জন্মনিবন্ধন সনদ ও স্কুলের পরিচয়পত্রথেকে জানা গেছে, সে অভয়নগর উপজেলার বাগুটিয়া বুনো রামনগর গ্রামের ফিরোজ মোল্লার ছেলে ও একই উপজেলার হাজী আবু মোকাররম ফজলুল বারী কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

রাকিবের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। রাকিবকে কারা কোথায়, কী কারণে খুন করেছে পুলিশ তা এখনো জানতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ