শরীফুর ইসলাম, চাঁদপুর: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করণ ও ৮ম জাতীয় বেতন স্কেল এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারীদের অন্তভূক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন চাঁদপুর জেলা শাখার সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁদপুর আহমদিয়া ফাজল মাদ্রসায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জমিয়তের সভাপতি ড.একে এম মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষকদের অন্তভূক্ত করে মাননীয় প্রধান মন্ত্রী ও বর্তমান সরকার ইতিহাসের সোনালি পাতায় নাম লিখিয়েছেন। সরকার আমাদের জন্যই কাজ করছেন। আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করণ ও ৮ম জাতীয় বেতন স্কেল এমপিও ভূক্ত চাঁদপুরের সকল শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আমি সরকারকে মুবারাকবাদ জানাই।
চাঁদপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. মেস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ ফয়েজ আহম্মদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাও গোলাম মাওলা, হাজিগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, সাধারন সম্পাদক অধ্যক্ষ সিফাত উল্ল্যাহ, ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাফাজ্জল হোসন, শাহরাস্তি সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, কচুয়া সভাপতি অধ্যক্ষ ছালেহ আহাম্মদসহ প্রত্যেত উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। সভায় দোয়া ও মুনাজাত পরিাচলনা করেন, কচুয়া উপজেলার জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাও. ছালেহ আহাম্মদ।