• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুরে শিক্ষক কর্তৃক ছাত্রীকে কুপ্রস্তাবের ঘটনায় তোলপাড়

0012চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের বাবুরহাট স্কুল এন্ড কলেজের খন্ডকালিন শিক্ষক অঞ্জন দে (৩৫) কর্তৃক ওই বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীকে ইভটিজিং করার ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর করেছে স্থানীয় উত্তেজিত জনতা।বৃহস্পতিবার বাবুরহাট মডেল একাডেমীতে এই ঘটনা ঘটে।অভিযুক্ত শিক্ষক এলাকার শিলন্দিয়া গ্রামের নান্টু দের ছেলে। বাবুরহাট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ুন কবির দুলাল জানান, ওই ছাত্রীকে গত ১ বছর পূর্ব থেকে শিক্ষক অঞ্জন দে পড়ানোর নাম করে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দেয়।
এক পর্যায়ে শিক্ষক গত কয়েকদিন ওই শিক্ষার্থীর বাসায় গিয়েও তাকে বিভিন্ন ভাবে উত্ত্যেক্ত করে। এই ঘটনায় ওই শিক্ষার্থী সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি লিখিত অভিযোগ দেয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উত্তেজিত জনতা বিদ্যালয়টি ব্যাপক ভাংচুর চালায় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে। অভিযুক্ত শিক্ষকের পিতা নান্টুদে জানান, তার ছেলে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত। তাকে কেউ সম্মানহানি করার জন্য অভিযুক্ত করার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দা দ্বীন ইসলাম ও জাকির পালাওয়ান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ওই শিক্ষক পলাতক রয়েছে। সে বিবাহিত।
বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন জানান, ইভটিজিং এর শিকার শিক্ষার্থী আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি ব্যবস্থা নেয়ার জন্য চাঁদপুর মডের থানা পুলিশকে অবহিত করেছি। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, অধ্যক্ষের দেয়া সংবাদে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ