• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ককটেলসহ ১৫ শিবিরকর্মী গ্রেপ্তার

গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লজিরটোলা গ্রাম থেকে ১৫ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৭টি তাজা ককটেল, আড়াইশ’ গ্রাম গানপাউডার ও তিনটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করছে।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে জেলা শিবিরের অর্থ সম্পাদক ও শিবগঞ্জ পৌর শিবিরের সাবেক সভাপতি আল-আমিন রয়েছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ময়নুল ইসলাম জানান, গোপন বৈঠকের খবর পেয়ে লজিরটোলা গ্রামে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও অস্ত্রসহ শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার মামলা রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ