• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

শহরজুড়ে জলাবদ্ধতায় দূর্ভোগ শহরবাসীর

SAM_1104শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর শহরে শনিবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রোববার ভোর থেকে মুষলধারে পড়তে শুরু করেছে। এতে শহরের দিনভর কখনও থেমে আবার কখনও টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শহরে সকাল থেকে দোকানপাট খুললেও বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের না হওয়ায় কর্মব্যস্ত শহরে অনেকটা ঝিমিয়ে পড়েছে। উপস্থিতি কম থাকলেও আদালত ও অফিস পাড়ায় কর্মব্যস্ত দিন পার করছেন সবাই। শহরের নিচু এলাকাগুলোর কিছু কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কগুলো ভাঙা থাকায় ছোট-ছোট গর্তে পানি জমে গেছে অনেক স্থান কর্দমাক্ত অবস্থায় রয়েছে। শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজির পাড়া, প্রফেসর পাড়া, আলিম পাড়া, আদালত পাড়াসহ অন্যান্য পাড়া-মহল্লায় বৃষ্টির পানি আটকে থাকায় চরম দূর্ভোগ পহাতে হয়েছে এলকাবাসীর। এতে করে স্কুল, কলেজ, অফিস আদালত গামীদের পড়তে হয়েছে বিপাকে।
এছাড়া রাস্তার মধ্যে ছোট থেবে বড় ধরনের গর্ত থাকায় ঘটছে দূর্ঘটনা। শহরের ড্রেনেজগুলেতে ময়লা আবর্জনা আটকে থাকার কারনে বৃষ্টির পানি কমতে সময় লাগছে অনেক। স্থানীয় এলাকাবাসীরা জানান, সামান্য গুড়িঁ ড়–ড়িঁ বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। আটকে থাকা বৃষ্টির পানি সরতে সরতে দিন পার হয়ে যায়। এলাকার ড্রেনেজগুলোর ময়লা আবর্জনা অপসারন না করার কারনে আটকে থাকা বৃষ্টির পানি সরতে সময় লাগছে। আমরা মনে করি ড্রেনেজগুলো পরিস্কার করলে এলকাবাসীর দূর্ভোগ কিছুটা কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ