• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গরুর হাটে চাঁদাবাজির ঘটনায় গোলাগুলি, নিহত ২

গুলিচট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একটি গরুর হাটে চাঁদাবাজির সময় সন্ত্রাসীদের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে পৌর সদরের বাতেন মার্কেট এলাকায় গরুর হাটে এ ঘটনায় নিহতরা হলেন- সন্দ্বীপ পৌর এলাকার মো. জাহাঙ্গীর (৪৮) ও মো. কবির (৩৫)।

সন্দ্বীপ পৌর মেয়র জাফর উল্লাহ টিটু জানান, কবির পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও একটি বিস্কুট কোম্পানির বিপণন কর্মকর্তা এবং জাহাঙ্গীর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দিনমজুর।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান জানান, “বিকালে হাট চলাকালীন একদল লোক হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে এক দল দুর্বৃত্ত কোরবানির গরুর হাটে হাসিলের টাকা ছিনতাই করার চেষ্টা করে। এতে বাধা পেয়ে তারা গুলি ছুড়লে কয়েকজন হতাহত হয়।

পৌর মেয়র জাফর উল্লাহ বলেন, পৌরসভার মালিকানাধীন হাটটি বৈশাখ মাসে দুই লাখ টাকা দিয়ে মুক্তার নামে এক ব্যক্তি ইজারা নেয়। বিকালে হাট চলাকালীন সময়ে স্থানীয় কিছু সন্ত্রাসী টাকা দাবি করে এবং টাকা না দেওয়ায় গুলি বর্ষণ করে হাসিলের টাকা ছিনিয়ে নেয় বলে আমাকে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ