• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

ঝিনাইদহে ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা

হত্যাঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রামে রাজিব হোসেন (১৫) নামের এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে সময় তার ব্যাটারিচালিত ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায় তারা।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কিশোর রাজির হোসেন একই ইউনিয়নের চরবাখরবা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে নিজের ব্যাটারীচালিত ভ্যান ভাড়ায় চালানোর জন্য বাড়ি থেকে বের হয় রাজির হোসেন। তারপর থেকে সে নিখোঁজ ছিল।
সকালে কৃত্তিনগর গ্রামের কৃষকেরা ব্রিজের পাশের একটি ধানখেতে লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হাশেম খান জানান, সকালে কৃত্তিনগর গ্রামের লোকজনের নিকট থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাজিবের ব্যাটারীচালিত ভ্যানটি ছিনতাই করার জন্য দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করেছে।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর শনিবার একই উপজেলার কাঁচেরকোল গ্রামের মাঠের ধানখেত থেকে নেহাদ আলী (৩৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকেও শ্বাসরোধ করে হত্যা করে ব্যাটারীচালিত ভ্যান ছিনতাই করা হয়।
পরে পুলিশ কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকা থেকে ছিনতাইকৃত ভ্যানসহ  দুইজনকে গ্রেফতার করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ