• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

মোটরসাইকেল পাল্লা দিতে গিয়ে দুই কিশোর নিহত

156716_1ফরিদপুর: কে কার আগে যেতে পারে মোটরসাইকেলে এমন পাল্লা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আবির ও রায়হান নামের ২ কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ এর সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। আবির (১৪) শহরের রথখোলা এলাকার আবুল হাওলাদার এর ছেলে এবং রায়হান (১৬) ঝিলটুলী এলাকার খোকন হোসেন এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্ধুরা মিলে ৩ মোটরসাইকেলে দ্রুত গতির প্রতিযোগিতায় লিপ্ত হলে রাজেন্দ্র কলেজ সংলগ্ন রাস্তায় এসে আবির ও রায়হান এর মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তার পাশের বড় গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে স্বজনকে নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ