• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

ভোলায় ছাত্রদল সভাপতিকে পিটিয়ে হত্যা

62459_1সিসি নিউজ: ভোলার চরফ্যাশনে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় ঘটে। নিহত রাজ্জাক উপজেলার জিন্নাগড় গ্রামের মো. হোসেনের ছেলে।

পরিবারিক সূত্র মতে, রাতে খাবার খেয়ে রাজ্জাকসহ তার বন্ধুরা হাজারীগঞ্জ ইউনিয়নের বাঁধে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল যুবক রাজ্জাকের ওপর হঠাৎ করে হামলা চালায়। তারা পিটিয়ে আহত করে রাজ্জাককে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে সেখানে অবস্থার অবনতি হলে শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে বেশি কিছু জানাতে পারেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ