• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেলামির টাকা না পেয়ে আত্মহত্যা

আত্মহত্যাগোপালগঞ্জ : গোপালগঞ্জে ঈদের সেলামির টাকা না পেয়ে অভিমান করে রাকিব গাজী (১৪) নামে এক শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব গাজী ওই গ্রামের সাহেব আলী গাজীর ছেলে।

সদর থানার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইদ্রিস আলী জানান, ঈদ উপলক্ষে ঘোরার জন্য মায়ের কাছে সেলামির টাকা চান রাকিব। কিন্তু মা টাকা না দিয়ে গালমন্দ করে রাকিবকে ।

এতে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রাকিব। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ