• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সংঘর্ষের পর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

সড়ক দুর্ঘটনাকক্সবাজার: জেলার চকরিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। সংঘর্ষের পর মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় সোমবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কক্সবাজার সদর উপজেলার কমল তালুকদার (৪৫)। তাৎক্ষণিকভাবে অন্য হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামমুখী মিনি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে তিনজন মারা যান। আহত হন ১০ জন। নিহত ও আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

ওসি আরও জানান, তিনজনের লাশ উদ্ধার করে চকরিয়া থানায় রাখা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর পাঁচজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ