• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রিমান্ডে ইউজিসি কর্মকর্তার মৃত্যুর অভিযোগ

Dmc1443727360সিসি ডেস্ক: মেডিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ র‌্যাব হেফাজতে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে র‌্যাব-৪ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

র‌্যাবের কাছে রিমান্ডে থাকা অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৫টায় ওমর সিরাজের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে র‌্যাবের দাবি, রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

র‌্যাবের হেফাজতে থাকার সময়েই ওমর সিরাজের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের সদস্যরাও অভিযোগ করছেন। বৃহস্পতিবার রাতে শেরে বাংলা নগর থানায় পুলিশের কাছে ওমর সিরাজের লাশ বুঝিয়ে দেয় র‌্যাব-৪।

যোগাযোগ করা হলে শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ গণেশ বিশ্বাস বলেন,  তার (ওমর সিরাজ) মৃত্যুর বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

র‌্যাব-৪ এর এএসপি মুজাহিদুল ইসলাম জানান, ওমর সিরাজ বিকেল সাড়ে ৫টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

ওমর সিরাজের লাশ ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে নেওয়া হয়।

মেডিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর ওমর সিরাজকে গ্রেফতার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ