• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাডুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৪০

সংঘর্ষগোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাডুডু খেলাকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এর মধ্যে ১৩ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার কাঠি গ্রামের বরকতুল্লাহ ও মুন্সী বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার কাঠি গ্রামে একদল যুবক হাডুডু খেলতে ছিল। এ সময় খেলা নিয়ে যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে দুই বংশের প্রধান মাসুদ মুন্সী ও বাচ্চু বরকতুল্লাহের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়।

এর মধ্যে মারত্মক আহত আমিরুল ইসলাম (২৫), মামুনুর রশিদ (৩০), জালাল বরকতুল্লাহ (৪০), হাসান মুন্সী (২৬) ও জাহিদুল বরকতুল্লাহসহ (২৭) ১৩ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ