• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে ট্রাকচাপায় বাবা ও দুই ছেলে নিহত

সড়ক দুর্ঘটনাসিলেট : সিলেটের ওসমানীনগর উপজেলার ট্রাপচাপায় এক বাবা ও তার দুই ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট-ঢাকা মহাসড়কের বেগমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ওসমানীনগর উপজেলার কোনাপাড়া গ্রামের আরজু মিয়া (৫৫), তার ছেলে শহিদ মিয়া (১২) ও কাইয়ুম আহমদ (৯)।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরজু মিয়া তার ছেলেদের নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় শহিদ।

আরজু মিয়া ও কাইয়ুমকে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে শহিদ মিয়ার লাশ উদ্ধার করে।

শেরপুর হাইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ