• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২

ট্রেনগাজীপুর : গাজীপুরে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রমজান আলী (২৭) ও পারভেজ (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানায় চাকরি করতেন তারা। বৃহস্পতিবার বিকেলে ভূরুলিয়া মার্কাস মসজিদে হুজুরের বয়ান শুনতে আসেন। এদের সঙ্গে আরো সাত বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। সকালে তারা কর্মস্থলে ফেরার পথে ভূরুলিয়া ব্রিজের উপর ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এসময় তারা ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার দুই জন মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ