চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকা থেকে অজ্ঞাত (২০) এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শু
ক্রবার রাতে লঞ্চঘাট এলাকায় ঐযুবকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে অবহিত করে। পরে সেখান থেকে অজ্ঞাত যুবকের লাশটি নৌ-পলিশের সহযোগীতায় মাদ্রাসা রোডের মো. দেলোয়ার হোসেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবকটিকে মৃত বলে জানায়। পরে হাসপাতাল থেকে ঘটনাটি চাঁদপুর মডেল থানায় জানালে অজ্ঞাত যুবকের লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরহির মৃত্যু
চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মটরসাইকেল আরহির মৃত্যু হয়েছে। শনিবার সকালে গাছতলা এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত হয়েছে মোটরসাইকেল চালক।
জানা যায়, ওইদিন সকালে মতলব থেকে লক্ষ্মীপুর জেলার বড় পালবাড়ির গোপীনাথপুর গ্রামের বিশ্বনাথ পালের ছেলে গোপাল পাল (৩২) মোটরসাইকেল যোগে চাঁদপুর থেকে রায়পুর যাওয়ার সময় ইসলামপুর গাছতলা ব্রীজের কাছে আসলে ফরিদগঞ্জ থেকে চাঁদপুরগামী একটি সিএনজি স্কুটারের সাথে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গোপাল পাল রাস্তায় পড়ে মাথায় মারাত্মক আহত হয়।
পরে স্থানিয় লোকজন আহত গোপাল পালকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষন পর তার মৃত্যু হয়।