• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরের ধানক্ষেতে পার্চিং পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে

পার্চিংচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের চাষীরা  ধান ক্ষেতে বিষ প্রয়োগ ছাড়াই ক্ষতিকর পোকা দমন ও ধ্বংস করার জন্য জীবন্ত পার্চিং ব্যবস্থায় কৃষকরা সফল পাওয়ায় এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে।
গত বছর অধিকাংশ কৃষক ধান ক্ষেতে ক্ষতিকর পোকা দমনের জন্য ক্ষেতে ধৈঞ্চা গাছের চারা রোপণ করে আশানুররুপ সাফল্য পেয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলায় ২০ হাজার ৬১ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। এ বছর উপজেলার কৃষকরা শতভাগ জমিতে জীবন্ত পার্চিং (ধৈঞ্চা গাছের চারা রোপণ) ও ডেড পার্চিং এর ব্যবস্থা করেছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ধানক্ষেতে চোখ বুলালেই জীবন্ত পার্চিং ধৈঞ্চা আর ধৈঞ্চা এবং ডেড পার্চিং। যা লক্ষ্য করার মতো।
উপজেলা কৃষি অফিসার বিপ্লব কুমার মহন্ত বলেন, ধান ক্ষেতে সবুজের মাঝে ধৈঞ্চা গাছের হলুদ ফুলের সমারোহ প্রকৃতিক সৌন্দর্য্য অনেক খানি বাড়িয়ে দেয়। ধৈঞ্চা গাছের হলুদ ফুল শুধু শোভা বর্ধনের জন্য নয় বরং হলুদ ফুলে আকৃষ্ট হয়ে উপকারী পোকা আসে ধান ক্ষেতে। এরা ক্ষতিকর পোকা ধ্বংস করে। এছাড়াও ধৈঞ্চ গাছে দিন ভর ফিঙ্গে, শালিক ও বূলবুলিসহ নানা ধরনের উপকারি পাখী বসার সুব্যবস্থার ফলে ক্ষতিকর পোকা দমন হয়। পোকা দমনে হাজার হাজার টাকা খরচ করে নানা ধরনের কীটনাশক স্প্রে করতে হয় না  ধান ক্ষেতে। এক দিকে যেমন চাষীদের আর্থিক ক্ষতি হয়, অন্যদিকে পরিবেশ ও বায়ুদূষণ হয়। খেতে হয় বিষাক্ত ধানের ভাত। ফলে মানুষের নানা ধরণের রোগ-বালাই সৃষ্টি হয়। তাই বালাই থেকে রক্ষা পেতে কীটনাশক প্রয়োগ ছাড়াই বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট আফ্রিকান জাতের ধৈঞ্চার দ্বারা জীবন্ত পার্চিং পোকা দমনের সবচেয়ে সহজ উপায় এবং কম খরচে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাপনায় কৃষকের জন্য সরবরাহ করে। জীবন্ত পার্চিং এর মাধ্যমে বিশেষ করে ধানের মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা দমন হয়। একমাত্র জীবন্ত পার্চিংয়ের মাধ্যমে দূষন মুক্ত পরিবেশে, বিষ মুক্ত ফসল উৎপাদন সম্ভব। কৃষকরা প্রতি বিঘায় ২০ থেকে ২৫টি ধৈঞ্চা গাছের চারা রোপন করে জীবন্ত পার্চিংয়ের মাধ্যমে ধানের ক্ষেতের ক্ষতিকর পোকা দমন করতে পারে এবং ধৈঞ্চা গাছের সবুজ পাতা থেকে জৈব সার ধান ক্ষেতের উর্বরতা বৃদ্ধি সহায়তা পেতে পারে। জীবন্ত পার্চিং পদ্ধতি চিরিরবন্দর উপজেলার চাষীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ পদ্ধতি অনুসরণকারী কৃষকদের মধ্যে বেলাল হোসেন, আজিজুল ইসলাম, জয়নাল, আবদুল হক, ইয়াদ আলী, সুবোধ চন্দ্র রায়, বাচ্চু, বেশারত আলী, ফরমান আলী, পংকজ কুমার দাস, বিষু দাস, ইব্রাহীমসহ অনেকের সাথে কথা হলে তারা জানান, জীবন্ত পার্চিং পদ্ধতি বোঝানোর সময় তারা বিশ্বাস করতে পারেনি। পরে এ পদ্ধতির গুনাগুন দেখে বিস্মিত হন। তারা এ বছর স্ব-উদ্যোগে গত বছরের তুলনায় দ্বিগুন হারে এ পদ্ধতি অনুসরণ করেছেন। ফলে আর্থিক ক্ষতি, পরিবেশ ও বায়ু দূষণ এবং নানা ধরনের রোগবালাই থেকে নিজে ও জাতিকে রক্ষা করতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ