• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আপত্তিকর অবস্থায় ঢামেকের দুই চিকিৎসক আটক

ঢাকা মেডিকেল কলেজঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডক্টর্স ডরমেটরি কোয়ার্টার থেকে আপত্তিকর অবস্থায় দুই চিকিৎসককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজন ঢামেকের গাইনির চিকিৎসক। অপরজনও ঢামেকের চিকিৎসক ডা. মঈন আলী। তবে তার বিভাগ জানা যায়নি।

পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রাত ১১টায় আপত্তিকর পরিস্থিতির সংবাদ পেয়ে পুলিশ, ওই গাইনি চিকিৎসকের পরিবার ও শ্বশুরবাড়ির লোকেরা ওই কোয়ার্টারে গিয়ে দরজা নক করে।

তবে ভেতর থেকে কেউ দরজা না খুললে দুপক্ষের সামনেই পুলিশ দরজা ভেঙে ফেলে। ঘরে ঢুকে ডা. মঈন আলীর সঙ্গে ওই নারী চিকিৎসককে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পরে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।

গাইনি বিভাগের ওই চিকিৎসকের স্বামীও ঢামেকের চিকিৎসক । তিনি বর্তমানে থাইল্যান্ড ট্রেনিংয়ে রয়েছেন। পরিবারের সদস্যরা অভিযোগ করলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ