• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৩য় শ্রেণির ছাত্রের চিঠির উত্তর দিলেন প্রধানমন্ত্রী !

63760_1সিসি ডেস্ক: প্রতিদিনই স্কুল যেতে দেরি হচ্ছে, আর তাই রাগ করে একেবারে দেশের প্রধানমন্ত্রীকে চিঠি ! এমনই কাজ করল ৮ বছরের এক ছাত্র নাম অভিনব। আর এই চিঠিতে খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকে জবাবও এল। অনেকদিন হলো ফ্লাইওভারে কাজ চলছে, রোজই দেরি হয়ে যাচ্ছে স্কুলে যেতে।

যশনাথপুরে একটি ফ্লাইওভারে কাজ চলছে বহুদিন ধরে। যার কারনে প্রতিনিয়ত ট্রাফিক জ্যামের সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই ফ্লাইওভারের জন্য অভিনব’র ৩ কিমি দূরে অবস্থিত স্কুলে যেতে সময় লাগছে ৪৫মিনিট।

এই অবস্থার পরিত্রাণ পেতে ‘অভিনব’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর ই-মেইলে চিঠিলিখলেন। আর এই চিঠির সাড়াও দিলেন প্রধানমন্ত্রী। স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিলেন প্রধানমন্ত্রী।

ভারতের উত্তর ব্যাঙ্গালুরোতে এমনই এক ঘটনার কথা জানিয়েছে ভারতের ইংরেজি দৈনিক টাইম নিউজ অব ইন্ডিয়ার নিবন্ধে।

অভিনব ইশান্তপুর ন্যাশনাল পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। সে তার পরিবারের সাথে বিদ্যারণ পুরার দৌদ্ধা বোমাসান্দ্রা এলাকায় থাকে। অভিনবের বাসা থেকে স্কুলে যেতে পার হতে হয় আউটার রিং রোডের গোরাগুনতিপাইলা জংশনের রেল ক্রসিংটি।

আর এই রেল ক্রসিংয়ে উপরই নির্মাণাধীন ফ্লাইওভারটি। অভিনব তার চিঠিতে উল্লেখ করে, নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে শুধু স্বাস্থ্য নয়, তার পড়াশুনারও মারাত্মক ক্ষতি হচ্ছে।

তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই রাস্তা দিয়ে হাজারো মানুষের যাতায়াত। কেউই এই ব্যাপারে যথাযথ কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেনি।

কিন্তু আট বছরের একটি শিশু তা করে দেখালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ