• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভিক্টোরিয়া কলেজের ছাত্র ও এলাকাবাসীর সংঘর্ষ : আহত ১০

সংঘর্ষ-১কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হলের আবাসিক ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ, গুলি বিনিময় ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে রাত ১১টা  পর্যন্ত চলে।
কলেজের ছাত্ররা জানান, শনিবার সন্ধ্যার দিকে এলাকার লোকজন আ. আজিজ ও শরীফ নামের দুই ছাত্রকে মারধর করে। এ ঘটনার জের ধরে ছাত্ররা হলের পাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। পরে স্থানীয় লোকজন রাত সাড়ে ৯টার দিকে কবি নজরুল হলে হামলা ও ভাঙচুর চালায়। এ সময়  ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। রাত ১১টার দিকে কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ জানান, কী কারণে এলাকার লোকজনের সঙ্গে হলের ছাত্রদের সংঘর্ষ হয়েছে, তা জানা যায়নি। তিনি আরো জানান, এলাকার লোকজন কলেজের কবি নজরুল হল লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর ও গুলি চালিয়েছে।
রাত সোয়া ১১টায় কুমিল্লা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন জানান, ছাত্র ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তিনি আরো জানান, বোরবার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ