কক্সবাজার: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার শহরে দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই ডাকাত নিহত হয়েছেন। এরা হলেন, নুরুল আলম (২৬) ও মো. কালু (৪৫)
রোববার দুপুর আড়াইটার দিকে শহরের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের বাদশাঘোনায় ডাকাত রমজান ও রানা গ্রুপের মধ্যে দুপুরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নুরুল আলম ও মো. কালুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে তিনটি এলজি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।