• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

২ কোটি টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

উদ্ধারঢাকা: আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) রাজধানীর লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি টাকার অবৈধ ভিওআইপির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় এর সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার বিকেলে লালবাগ এলাকায় অভিযান চালায় ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান।

এপিবিএনের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, ৫ এপিবিনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে পাঁচটি অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি, শতাধিক অবৈধ মোবাইল সিমকার্ড, রিসিভার বক্স, কানেক্টরস, মনিটর, ল্যাপটপ, আউটডোর এন্টিনা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউটরসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।

তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তা জানিয়েছেন উদ্ধারকৃত ভিওআইপি যন্ত্রপাতি ব্যবহারের ফলে সরকার প্রায় ৪০-৬০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হতো। উদ্ধার যন্ত্রপাতির মূল্য প্রায় দুই কোটি টাকা।  লালবাগ থানায় উদ্ধারকৃত ভিওআইপি যন্ত্রপাতি ও আসামিকে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার মামুন সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শ্রীরামপুর এলাকার জয়নাল আহম্মেদের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ