• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাটির নিচ থেকে ৮৮৬ রাউন্ড গুলি উদ্ধার

63987_1রাজবাড়ী: রাজবাড়ী সদরে মাটির নিচ থেকে ৮৮৬ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের ওলি মোল্লার বাগানে এসব গুলি পাওয়া যায় বলে জানান রাজবাড়ী সদর থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন।

তিনি বলেন, ওলির মেহগনি বাগানে মাটি খুঁড়ে গাছের শেকড় তোলার সময় দুটি টিনের বাক্সে এসব গুলি দেখতে পায় শ্রমিকরা।

খবর পেয়ে পুলিশ গিয়ে বাক্সদুটির ভেতরে ৮৮৬ রাউন্ড বন্দুকের গুলি ও চারটি ম্যাগজিন পায়।

পরে গুলিভর্তি বাক্সদুটি থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি আওলাদ।

এসব গুলির উৎস বিষয়ে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ