নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ সদরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও তিন যাত্রী নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সিদ্দিরগঞ্জ থানার এসআই মাসুদ শেখ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।