• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

বর্তমান সরকার সকল ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী- পিআইবির মহাপরিচালক

IMG_1195চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে প্রতিষ্ঠানের  সেমিনার কক্ষে দিনব্যাপী পাবলিক প্রকিউরমেন্টের উপর আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এই প্রশিক্ষনে চাঁদপুর জেলার স্থানীয় বিভিন্ন পত্রিকার ২৫ জন সাংবাদিক প্রশিক্ষণ নিয়ে সনদ গহণ করেন। সিপিটিইউ’র মহাপরিচালক মো. ফারুক হোসেন রিসোর্স পার্সন হিসেবে পাবলিক প্রকিউরমেন্টের (পিপিআর) উপর প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। সিপিটিইউ’র পরামর্শক ও সাবেক সচিব গোলাম আহমেদের সভাপতিত্বে ও প্রশিক্ষণের সমন্বয়নকারী আব্দুল মান্নানের উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক ও প্রশিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।    প্রধান অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর বলেন, সমাজের কোন কোন খাতে দুর্নীতি হয় তা সাংবাদিকরা তাদের লিখনীর মাধ্যমে তুলে ধরেন। এতে করে সরকার অতি সহজেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর এজন্যে আপনাদের সঠিক তথ্য জ্ঞান রাখতে হবে। তিনি আরো বলেন, আপনারা আজ যে প্রশিক্ষণ গ্রহণ করলেন বাংলাদেশের খুব কম সাংবাদিকরাই এই ট্রেনিং পেয়েছে। এমনকি ঢাকার অনেক সাংবাদিকও এই ট্রেনিং পায়নি। এই ট্রেনিং এর মাধ্যমে আপনারা সহজেই সরকারী ক্রয়ে কোন দুর্নীতি হয় কিনা তা তুলে ধরতে পারবেন। বর্তমান সরকার সকল ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতায় বিশ^াসী। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। তাই আপনাদের সৎ হতে হবে। নতুবা অন্যের অপরাধ তুলে ধরার অধিকার আপনার থাকবে না। এই ট্রেনিং লাভ করে আপনারা দেশ ও জাতীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আমি আশা করি।
দিনব্যাপী পাবলিক প্রকিউরমেন্টের উপর আবাসিক প্রশিক্ষণে সিপিটিইউ’র মহাপরিচালক মো. ফারুক হোসেন প্রশিক্ষণার্থী সাংবাদিকদেরকে বিষদভাবে সরকারি ক্রয় সম্পর্কিত আইন, বিধি ও নীতি মালা নিয়ে প্রশিক্ষণ দেন। এসময় তিনি টেন্ডার ই-টেন্ডার নিয়েও বিস্তারিত আলোচনা করেন। পরে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নত্তোর পর্বে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর প্রবাহের চীফ ফটোগ্রাফার বাদল মজুমদার, বাসসের চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুস সালাম আজাদ জুয়েল, তালহা জুবায়ের, স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম প্রমুখ। সাংবাদিকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়াছিন ইকরাম ও আব্দুল গনি। পরে অতিথিবৃন্দরা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। উল্লেখ্য আগামীকাল থেকে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ চাঁদপুরের এই ২৫ সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ