রাজশাহী: রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক (ডিডি) ডা. মামুন অর রশিদকে (৪৭) আটক করেছে পুলিশ।
মহানগরীর শাহ মখদুম থানাধীন বায়া বাজার থেকে রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটকের পর প্রথমে তাকে বায়া পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে, তাকে শাহ মখদুম থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, তিনি থানার বাইরে আছেন। তবে, বিষয়টি তিনি শুনেছেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ তাকে আটক করে নিয়ে এসেছেন। থানায় গেলে ডা. মামুন অর রশিদকে আটকের ব্যাপারে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান ওসি।