• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে চাই- রওশন

988888 - Copyসিসি নিউজ: মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলার অঙ্গিকার নিয়ে সৈয়দপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান রওশন মাহানামা। জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি সৈয়দপুর পৌর শাখার সভাপতি রওশন মাহানামা ওয়ার্ডবাসীর সমর্থন আদায়ের জন্য চষে বেড়াচ্ছেন ওয়ার্ডের সর্বত্র । গভীর রাত পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে করছেন জনসংযোগ ।

মাহানামা ১৯৯০ সালে জাতীয় ছাত্র সমাজের সদস্য অন্তর্ভুক্ত হয়ে রাজনীতি শুরু করেন। বাবা হায়দার আলী সরদার দীর্ঘ দিন রেল জাতীয় শ্রমিক পার্টি সৈয়দপুর কারখানা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় পার্টির রাজনীতি কেন্দ্রীক পরিবারের সন্তান মাহানামা। তাই তিনি এ দলের ব্যানারে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান।

বিগত পৌরসভা নির্বাচনে প্রার্থী ছিলেন রওশন মাহানামা। ওই নির্বাচনের তিনি পরাজয় হয়েছেন। এ পরাজয় বিষয়ে তিনি সিসি নিউজকে জানান, ওই নির্বাচনে তিনি ছিলেন নতুন মুখ। তাছাড়া সকলের কাছে পরিচিত ছিল না। এছাড়া নির্বাচনে তিনজন প্রার্থী ছিলেন জাতীয় পার্টির। ফলে দলের নেতাকর্মী ও সমর্থকদের ভোট ভাগাভাগি হয়েছে।

এবারে দলগত নির্বাচন হলে দলের মনোনয়ন পাবেন এমন দূঢ় বিশ্বাস নিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে তিনি এবারে নির্বাচন করবেন। বিগত নির্বাচন থেকে নেয়া শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ওয়ার্ডে সর্বস্তরের মানুষের সাথে যোগাযোগ অব্যহত রেখেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি সিসি নিউজকে বলেন, দলের কাছে এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেয়ার জন্য আলোচনা করেছি। দল আমাকে মনোনীত করবে এমন আশা করছি।

নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের বিপদে-আপদে পাশে থাকার এমন অঙ্গিকার নিয়ে মাহানামা বলেন, ওয়ার্ডের উন্নয়ণে সর্বদা সচেষ্ট থাকবো এবং ৩নং ওয়ার্ড মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ