• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

জনগনের প্রত্যাশা পূরণে প্রার্থী হতে চাই

আলোসিসি নিউজ: জনগনের প্রত্যাশা পূরণে প্রার্থী হতে চান সৈয়দপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. কুতুব উদ্দিন আলো। আর সে অনুযায়ী তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন আগে থেকেই। এমএসএস, এলএলবি যোগ্যতা অর্জনকারী ও সামাজিক কাজে জড়িত কুতুব উদ্দিন আলো এ শহরে পরিচিত মুখ। বিগত নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুরোদমে নির্বাচনী প্রস্তুতি নিয়েছে স্কাউটার আলো।

পৌরসভার পুরো আবাসিক এলাকা নিয়ে গঠিত ৪নং ওয়ার্ড। এ ওয়ার্ডে এবারের ভোটারের সংখ্যা প্রায় ৯ হাজার। রয়েছে একটি অবাঙ্গালী ক্যাম্প। এ ওয়ার্ডের ভোটারগণ স্থানীয় রাজনৈতিক নেতাদের যথেষ্ট সম্মান করেন। তাই এ নির্বাচনে সমাজের প্রতিষ্ঠিত ব্যাক্তি ও রাজনৈতিক নেতাদের মতামতের ভিত্তিতে ভোটারগণ নির্বাচনে ভোট প্রয়োগ করেন বলে দাবি করেন তরুণ এ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী।

কম বয়সে প্রার্থী আর এ কারনে বিগত নির্বাচনে বয়স্ক ভোটারের ভোট না পেয়ে পরাজিত হয়েছেন এমন কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ দিনের জনসংযোগে নানা অভিযোগ, আপত্তি পেয়েছি এবং তা সমাধান করে ভোটারের আস্থা অর্জণ করেছি।

নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর জন্য কি করবেন এমন প্রশ্নের জবাবে কুতুব উদ্দিন আলো সিসি নিউজকে বলেন, ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখা, প্রতিটি সড়কে বাতির ব্যবস্থা করা, নালা-নর্দমা পরিস্কার রাখা ও তৈরি করা, চলাচলে অনুপযোগি সড়ক মেরামত করা হবে প্রধান কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ