• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাজনৈতিক প্রতিহিংসার কারনে উন্নয়নে বাধা – লাড্ডান

111সিসি নিউজ : সৈয়দপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আবিদ হোসেন ওরফে লাড্ডান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সৈয়দপুর পৌর কমিটির সাংগঠিক সম্পাদক লাড্ডান ছাত্রজীবনে এ ধারার রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। সদালাপী, বিনয়ী এ ছাত্র নেতা রাজনৈতিক কর্মকান্ডে ভাল দক্ষতার গুণে অল্প কয়েকদিনের মধ্যে মূল দলে স্থান করে নেন।

বিগত সৈয়দপুর পৌরসভা নির্বাচনে নতুন প্রার্থী হিসেবে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ৫ প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে তিনি জয়লাভ করেন। কাউন্সিলর হিসেবে উন্নয়নের কথা জানতে চাইলে তিনি সিসি নিউজকে বলেন, এ ওয়ার্ডের সড়কগুলোতে বৈদ্যুতিক বাতি ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা হয়েছে। তাছাড়া পৌর পরিষদের সহযোগিতায় এবং নিজের একান্ত প্রচেষ্টায় এখানকার মানুষজন পরিস্কার পরিচ্ছন্ন একটি ওয়ার্ডে বসবাস করছে।

নাজুক পরিস্থিতিতে ড্রেনেজ ব্যবস্থা- এমন সমালোচনা নিজেই করে বলেন, ওয়ার্ডের মধ্যে জলাশয়গুলো সরকারদলীয় লোকের ছত্রছায়ায় ভরাট হচ্ছেই। তাই চেষ্টার ত্রুটি না থাকলেও তাদের কাছে অসহায় হয়ে পড়েছি। বলতে ভয় নেই, রাজনৈতিক প্রতিহিংসার কারনে উন্নয়নে বাধাগ্রস্ত হয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ওয়ার্ডে মাদকের ব্যবসা নেই। মাদকসেবিদেরও চোখে পড়ে না।

আগামী নির্বাচনে পূর্নরায় কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবির মানুষদের  নিয়ে এক বৈঠকের মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে প্লান তৈরি করে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গিকার করেন তিনি। এ ছাড়া নতুন ভোটারদের বিষয়ে তিনি বলেন, প্রবীনদের ধ্যান-ধারনার আর নতুনদের দ্যান-ধারনা অনেকটা তফাৎ, তাই প্রবীণদের পাশাপশি নতুনদের সাথে নিয়ে আগামীতে এ ওয়ার্ডের কাজগুলো করতে চাই। বিশেষ করে যুব উন্নয়নের কাজগুলো ওইসব নতুন ভোটারদের মাধ্যমে করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ