• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চিরিরবন্দরে লাউ চাষে সফল দুই সহোদর

Chirirbandar photo        31-10-15মোঃ জামাল উদ্দিন, চিরিরবন্দর : দিনাপুরের চিরিরবন্দরে শীত কালীন সবজি লাউ চাষে সফল হয়েছে দুই সহোদর। লাউ ফলিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে।
উপজেলার নশরতপুর গ্রামের ইয়াতিম খানা এলাকার মৃত তমিজ উদ্দিনের পুত্র মোঃ জুলফিকার ও ফিরোজ  তাদের পৌত্রিক সূত্রে প্রাপ্ত ৫০ শতক জমিতে লাউ গাছ রোপন করে পরিচর্যা করে এবং  ৭০ দিন পর থেকে লাউ ধরা শুরু করে। বর্তমানে প্রতি সপ্তাহে তার লাউ বাগান থেকে প্রায় ১০০-১২০টি লাউ সংগ্রহ করছে। প্রতি লাউ ২৪ থেকে ২৫ টাকা দরে বিক্রি করছে। এ পর্যন্ত তারা  প্রায় ১৫ হাজার টাকার লাউ বিক্রি করেছে। ওই বাগান থেকে আরো ২০ থেকে ২৫ হাজার টাকার লাউ বিক্রির আশা করছেন তারা। তারা জানায়, ৫০ শতক জমিতে লাউ চাষ করতে সব মিলে ১৬ হাজার টাকা ব্যয় হয়েছে। এছাড়াও তারা বেগুন, সিমসহ নানা ধরনের শীতকালীন চাষ করেছে।
চিরিরবন্দর উপজেলা সবজি চাষে খ্যাত। প্রতি মৌসুমে প্রচুর পরিমানে সবজি চাষ হয়ে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। অপরদিকে উপজেলার হাট-বাজারে শীতকালীন সবজিতে ভরে গেছে। বাজার ঘুরে জানা গেছে, প্রতি কেজি পটল ৩০ থেকে ৩২ টাকা, বেগুন ৩০ থেকে ৩৬ টাকা, মুলা ২৫ থেকে ২৮ টাকা, লাউ প্রতিটি ২৫ টাকা, করলা ৩৫ থেকে ৪০ টাকা, ফুল কপি ৪০ থেকে ৫০ টাকা, মিস ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে লাল শাক, ধনিয়া পাতা, কলমু শাক বিক্রি হচ্ছে চড়া দামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ