• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

নির্বাচনে নতুন মুখ নজরুল ইসলাম রয়েল

DSC_4395সিসি নিউজ : সৈয়দপুর কলেজের ছাত্র সংসদের সাবেক প্রো-ভিপি মো. নজরুল ইসলাম রয়েল সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী করবেন। নতুন মুখ হিসেবে রয়েল ইতিমধ্যে ওই ওয়ার্ডের জনগণের কাছে শিক্ষিত, বিনয়ী ও নম্র হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ নীলফামারী জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম রয়েল নীলফামারী জেলা মটর মালিক সমিতির সড়ক সম্পাদক ও সহ সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সৈয়দপুর মহিলা কলেজের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন।

কাউন্সিলর কেন হতে চান ? এ প্রশ্নের জবাবে রয়েল সিসি নিউজকে জানান, ভালো প্রার্থীর অভাবে কিছু ভোটার টাকার বিনিময়ে অশিক্ষিত লোককে ওই চেয়ারে বসান। পরে হাড়ে হাড়ে টের পায় নির্বাচিত কাউন্সিলরের কর্মকান্ডে। ওইসব লোকের কথা চিন্তা করে নির্বাচন করছি।

আপনি কি নিজেকে যোগ্য প্রার্থী মনে করছেন? জবাবে রয়েল বলেন, নিজ উদ্যোগে দীর্ঘদিন থেকে এ ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখছি। নিজের টাকায় ভ্যান করেছি এবং এর জন্য পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিয়েছি। নিজ অর্থ দিয়ে রাস্তায় রাস্তায় বাতি লাগিয়েছি। রাস্তা সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। খেজুরবাগ কবরস্থানে ল্যাম্পপোষ্টের ব্যবস্থা করেছি। দুঃস্থ মানুষের পাশে আছি এবং থাকবো। আর এজন্য আমি নিজেকে যোগ্য প্রার্থী মনে করি।

রয়েল বলেন, কাউন্সিলর নির্বাচিত হলে আমার চলমান কাজের পাশাপাশি ওয়ার্ডে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদকের ছোবল থেকে রক্ষা করা, সামাজিক অপরাধ ও যুব সমাজের অবক্ষয় রোধ করা হবে প্রধান কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ