• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ চাই- ইকবাল

Untitled-1সিসি নিউজ : অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আবারো কাউন্সিলর নির্বাচিত করার জন্য ওয়ার্ডবাসীর কাছে আহবান জানিয়েছেন সৈয়দপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইকবাল হোসেন গুড্ডু। সিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, বিপদে-আপদে ওয়ার্ডবাসীর সাথেই ছিলাম, ভবিষ্যতে থাকতে চাই। তিনি আরো বলেন, অজান্তে কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করিনি।

উন্নয়ণ প্রসঙ্গে ইকবাল হোসেন বলেন, এ ওয়ার্ডের বেশীর ভাগ রাস্তা পাকাকরণ করা হয়েছে। রাস্তাগুলো হলো সাহেবপাড়া ক্যান্টিন রোড, কালামের বাড়ী থেকে তেঁতুল গাছ, বাঁশবাড়ীর সালামের বাসা থেকে রেজানুর রহমানের বাসা, শেরে বাংলা স্কুলে রাস্তা পাকাকরণ। নির্মাণ ও সংস্কার করা হয়েছে অনেক ড্রেন। এগুলোর মধ্যে রয়েছে আমিন মোড় কলোনীর ভিতরে ৪শ ফুট ড্রেন, জহিরের বাসার কাছে ৩শ ফুট ড্রেন, চন্দনের বাসা থেকে রেলওয়ে স্কুল পর্যন্ত রাস্তা সংস্কার ও ড্রেন, বাঁশবাড়ী কাদের চুড়িওয়ালা বাসা থেকে আতিক গুল ফ্যাক্টরী পর্যন্ত রাস্তা ও ড্রেন সংস্কার, বাঁশবাড়ী পুলিশ লাইনের মাসুদের বাসা থেকে হাজী পাপ্পুর বাসা পর্যন্ত ড্রেন নির্মাণ। এছাড়া চারটি ডাস্টবিন নির্মাণ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, প্রতিদিন সকালে নিজে দাঁড়িয়ে থেকে পরিচ্ছন্ন কর্মীদের দ্বারা ওয়ার্ডকে পরিস্কার রেখেছি। রাস্তার প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে বাতির ব্যবস্থা করেছি। রেলওয়ে স্টেশনে ও অবাঙ্গালী ক্যাম্পের গণশৌচাগার সংস্কার করেছি। মাদকের প্রতি সর্বদা সোচ্চার ছিলাম। তবে প্রশাসনের সার্বিক সহযোগিতা পেলে এ ওয়ার্ড থেকে মাদকমুক্ত করা সম্ভব হতো।

আগামীতে নির্বাচিত হলে এ ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার অঙ্গিকার করে ইকবাল হোসেন গুড্ডু বলেন, এ ওয়ার্ডের মানুষকে মনেপ্রানে ভালোবাসি। নিজের বাসায় কিংবা দেশের কোন প্রান্তে ওয়ার্ডবাসী বিপদে পড়লে তাদের উদ্ধারে ছুটে যাই। আর এসব গুণাবলীর জন্য আগামী নির্বাচনে জয়লাভের শতভাগ আশা করেন তিনি।

পরিশেষে, কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে মনের অজান্তে যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি- তা ক্ষমা দৃষ্টিতে দেখার মিনতি করেন ইকবাল হোসেন গুড্ডু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ