ঢাকা: রাজধানীর মতিঝিল থেকে বিস্ফোরকসহ ছাত্র শিবিরের ছয় নেতাকে আটক করা হয়েছে।
মতিঝিলের ফকিরাপুলে ইসলামি ছাত্র শিবিরের ঢাকা মহানগর (পূর্ব) অফিস থেকে শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরকসহ তাদের আটক করে।
সেখান থেকে প্রায় চার কেজি বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বিপুল সংখ্যক উগ্রপন্থি বই এবং গাড়ির চাকা ফুটো করা যায় এমন লোহার ‘অ্যাঙ্কেল’ উদ্ধার করা হয়েছে।
নাকশতার উদ্দেশ্যে সেখানে এসব বিস্ফোরক ও সরঞ্জাম জড়ো করা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।