• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উন্নয়ণে মডেল ওয়ার্ড গড়ে তুলতে চাই- ইউনুছ

1সিসি নিউজ : সৈয়দপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডটি উন্নয়ণে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গিকার নিয়ে এবারের কাউন্সিলর প্রার্থী হচ্ছেন সরকার মো. কবির উদ্দিন (ইউনুছ)। বাংলাদেশ আওয়ামী লীগের ১৩নং ওয়ার্ডের সভাপতি কবির উদ্দিন ওই ওয়ার্ডের দু’বারের নির্বাচিত কাউন্সিলর। পারিবারিক কোন্দলের কারণে বিগত নির্বাচনে পরাজয়ের প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন, এবারে সে দ্বন্দ্ব আর নেই। জনগনও চেয়েছে নতুন মুখ- আর এ নতুন মুখের উন্নয়ণ এবং আমার সময়ের উন্নয়ণের তফাৎ বিচার করবে জনতাই।

সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন ইউনুছ কবির। এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষিত এ ব্যাক্তিটিকে বসিয়েছেন সর্বোচ্চ পদে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অভিযাত্রা যুব সংঘ, মাদ্রাসা গাউসিয়া, মাদ্রাসা জামে রিজবিয়া, মাদ্রাসা আশরাফিয়া মুক্তার উলুম, মসজিদ বায়তুস সালাম, সার্বডিনেট কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান।

উন্নয়ণের কথা প্রসঙ্গে ইউনুছ কবির সিসি নিউজকে বলেন, ১৯৯৯-২০১১ সাল পর্যন্ত কাউন্সিলর থাকা অবস্থায় এ ওয়ার্ডের প্রায় ৪০টি নতুন রাস্তা নির্মাণ করেছি। অনেক ড্রেন নির্মান করেছি। ২৫টি নতুন খুঁটি স্থাপন করে বিদ্যুতের ব্যবস্থা করেছি। সাহেবপাড়ায় ৬টি ডাস্টবিন তৈরি করে দিয়েছি। এছাড়া ওয়ার্ড থেকে মাদক মুক্ত করেছিলাম প্রায় ৭৫ ভাগ।

উল্লেখ্যযোগ্য নতুন রাস্তাগুলো হচ্ছে, বাঁশবাড়ী বকুলের বাড়ী- সাদরা লেন রাস্তা, সাদরা লেন- হামজা বাড়ী রাস্তা, নঈমের বাড়ী- থ্যাংকস্ ক্লথ স্টোরের মালিকের বাড়ী রাস্তা ও ড্রেন, বায়তুস সালাম রোড- জহুরুল হক রোড রাস্তা, জহুরুল হক রোড- ব্যাকবন রোড হয়ে খানের বাড়ী রাস্তা ও ড্রেন, মঞ্জুর বাড়ী- মুরগীওয়ালার বাড়ী রাস্তা, খানের বাড়ী- সাদরা লেন রাস্তা ও ড্রেন, পুলিশ লাইন- ব্যাকবন ড্রেন হয়ে বায়তুস সালাম রোড রাস্তা ও ড্রেন, পুলিশ লাইন রোড সাদ্দাম মোড়- আনিসুল মাস্টারের বাড়ী রাস্তা, রেল স্কুল রোড- মুক্তিযোদ্ধা রোড পর্যন্ত রাস্তা ও নালা, রেল স্কুল রোডের জান মোহাম্মদের বাড়ী- আলমের বাড়ী রাস্তা, আজাদের বাড়ী- রিক্সা স্ট্যান রাস্তা

বর্তমানে এ ওয়ার্ডে স্কুল শিক্ষার্থীদের হাতেও মাদক ছড়িয়ে পড়েছে। তাই আগামীতে কাউন্সিলর নির্বাচিত হলে আমি প্রথমেই এ ওয়ার্ড থেকে মাদক নিমূল করবো। দূর করবো কিলখানা, সাদরা লেনের জলাবদ্ধতা, ক্যান্টিন রোডে বিদ্যুতের ব্যবস্থা করবো, শেরে বাংলা স্কুলের দক্ষিণের বাড়ীগুলোর বিদ্যুতের তার চুরির রোধে বিদ্যুতের খুঁটির ব্যবস্থা করবো। আর আমার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো শেষ করে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।

দলের মনোনয়ন পাবো শতভাগ আশাবাদী ইউনুছ কবির সিসি নিউজের এক প্রশ্নের জবাবে বলেন, দল মনোনয়ন না দিলে নির্বাচন করবো না। বরং দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ