• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর ৪ জনই মারা গেছে

Chittagong1446894728চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা এলাকায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে এক প্রসূতি গর্ভে একই সঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ জন মারা গেছে।

মাত্র ২৪ সপ্তাহের গর্ভধারণে অসম্পূর্ণ অবস্থায় এসব নবজাতক জন্ম হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার সাদেকনগর গ্রামের বাসিন্দা প্রবাসী মো. ইয়াকুবের স্ত্রী রাফিয়া আনোয়ার (২৫) এই ৬ সন্তান প্রসব করেন।

দুপুর ১২টার দিকে ৬ নবজাতকের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে শিশু মারা যায়। এরপর দুপুর ২টার দিকে মারা যায় আরো দুই শিশু। বর্তমানে ২টি নবজাতক বেঁচে আছে।

এই দুই শিশুর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই দুই শিশুকে বাঁচিয়ে রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

চট্টগ্রাম জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের নির্বাহী ডা. রুবি দত্ত জানান, গর্ভধারণের মাত্র ২৪ সপ্তাহের মধ্যেই প্রসূতি রাফিয়া অসম্পূর্ণ অবস্থায় একই সঙ্গে ৬টি সন্তান প্রসব করেছেন। অপূর্ণ অবস্থায় জন্ম নেওয়া এসব নবজাতকের বেঁচে থাকার সম্ভাবনা শুরু থেকেই ক্ষীণ ছিল। জন্মের পর দুই ঘটনার মধ্যে দুই শিশু এবং পরবর্তী দুই ঘণ্টার মধ্যে আরো দুই শিশু মারা যায়।

উল্লেখ্য, রাফিয়া বেগম এর আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এটি তার দ্বিতীয় গর্ভধারণ ছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ