• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নির্যাতিতদের পাশে সর্বদাই ছিলাম- সিতারা

photos-1সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত কাউন্সিলর সিতারা বেগম এবারো ওই আসনের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট প্রাপ্তির আশায়। এসময় কাউন্সিলর থাকা অবস্থায় উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন ভোটারের মাঝে।

উন্নয়ণ প্রসঙ্গে সিতারা সিসি নিউজকে বলেন, মামা স্কুলের পাশে ড্রেন নির্মাণ করেছি- যা বৃটিশ আমল থেকে ওই এলাকার মানুষ এর প্রয়োজনীয়তা অনুভব করে আসছিল। কয়া মিস্ত্রিপাড়ার ডিমলা হাজীর বাড়ী পাশে রাস্তা ও ড্রেন নির্মাণ করেছি। বায়তুস সালাম রোডের বটগাছের কাছে রাস্তা সংস্কার করেছি।  এমন অনেক রাস্তা সংস্কারের কথা বলে তিনি জানান, মহল্লার অনেক অলিগলি রাস্তাগুলো নির্মাণ করেছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ সাধারণ সম্পাদিকা সিতারা বেগম এবারো দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। দল মনোনয়ন দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ আসন থেকে একমাত্র আমিই প্রার্থীতার জন্য ফরম পূরণ করেছি। তবে দল মনোনয়ন না দিলে নির্বাচণ করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করতে রাজি হননি।

নারীদের বিষয়ে তিনি জানান, নির্যাতিত মহিলাদের পাশে সর্বদা ছিলেন এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনে আদালত পর্যন্ত ছুটে গেছেন। ওয়ার্ডের ৬০ গর্ভবতী মায়েদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো ভোটারের কাছে আমার দেয়া প্রতিশ্রুতি সম্পুর্ণরুপে পূরণ করতে পারিনি- আগামী নির্বাচনে বিজয়ী হলে তা অক্ষরে অক্ষরে পূরণ করার অঙ্গিকার করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ