• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

জনগণের পাশে ছিলাম, থাকবো- জোসনা

photos-2সিসি নিউজ: বিগত সময়ে জনগণের পাশে ছিলাম, আগামীতেও জনগণের উপকারে থাকতে চাই- এমন প্রতিশ্রুতি দিয়ে সৈয়দপুর পৌরসভার ১৩. ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জোস্না এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আর এমন প্রতিশ্রুতি রক্ষার্থে পরিশ্রমী জোসনা ভোর থেকে রাত পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

পরপর দু বারের নির্বাচিত কাউন্সিলর জোসনা বিগত নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে মামা স্কুল কেন্দ্রটিতে সৃষ্ট গন্ডগোলকে দায়ী করেন। জনগনের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে একনিষ্টভাবে কাজ করেছি বলে জনগণ আমাকে আবারো নির্বাচিত করবে এমন আশাবাদী জোসনা বলেন, মাদকে সয়লাব হয়ে গেছে ১৩. ১৪ ও ১৫ নং ওয়ার্ড। মাদকাসক্তদের দৌরাত্বে এখানকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পথ চলতে বিব্রতবোধ করে। তাদের হাত থেকে রক্ষা পায়নি শিশুরা। মাদকাসক্তদের হাতে শিশু ধর্ষণের শিকারো হয়েছে এ ওয়ার্ডে। আলোচিত ওই ঘটনার শিকার শিশুটির পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। তবুও আমি প্রতিজ্ঞাবদ্ধ যে, মাদক আর মাদকাসক্তদের স্থান আমার কাছে নেই।

কোন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করবেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। উন্নয়নের প্রসঙ্গে বলেন, দীর্ঘ দুই বারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে রাস্তাঘাট, পরিস্কার পরিচ্ছন্নতা, বৈদ্যুতিক ব্যবস্থা সহ যেসব উন্নয়ণমূলক কাজ করেছি- তা জনগণের জানা আছে।

বর্তমানে সংরক্ষিত এ আসনের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে জোসনা কোনো প্রকার মন্তব্য না করে সিসি নিউজকে বলেন, সময়েই বলে দেবে এর সঠিক উত্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ