• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

জনগনের সেবায় নিয়োজিত থাকতে চাই- শাহিন

Sahin Akterসিসি নিউজ: ১৯৮৯-২০১১ সাল পর্যন্ত চার বারের নির্বাচিত কাউন্সিলর শাহিন আকতার আবারো ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত প্যানেল মেয়র শাহিন বিগত নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। এ প্রসঙ্গে তিনি সিসি নিউজকে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে এ নির্বাচন করার সিদ্ধান্ত ছিল বড় একটা ভুল।

শাহিন আকতার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত। ১৯৭৯ সালে ছাত্রাবস্থায় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃৃক্ত হন তিনি। এরপর পর্যায়ক্রমে জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারন সম্পাদক ও সভাপতি এবং পরিশেষে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে জেলা বিএনপির কমিটি ঘোষণা না হওয়ায় তিনি সদস্য হিসেবে ওই দলে বহাল রয়েছেন।

রাজনীতি প্রসঙ্গে তিনি জানান, এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে মামলা এবং ৯৮’তে রাজনৈতিক মামলায় ৩৮ দিন জেলহাজতে ছিলেন। এসময় সৈয়দপুর বাংলা হাই স্কুলের মাঠে জনসভা শেষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর (শাহিন) বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্তণা জানিয়েছিলেন। এর আগে ১৯৮৬ সালে মটরসাইকেল যোগে রাজনৈতিক কার্যক্রমের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন শাহিন। সে সময়ও দলের চেয়ারপারসন বেগম খালেদা বাসায় গিয়ে শাহিনের খোঁজখবর নেন। আর এ দুর্ঘটনার ফলে রংপুর কারমাইকেল থেকে অংশ নিতে পারেনি মাস্টার্স পরীক্ষায়।

২০০৫ সালে বাসযোগে ঢাকায় রাজনৈতিক কর্মসূচীতে যোগদানের সময় সিরাজগঞ্জে ভয়াবহ সড়ক দূঘটনায় সৈয়দপুর বিএনপি’র ২৬ জন নেতাকর্মী আহত হন। শাহিনসহ ঢাকার বিডিএম হাসপাতালে ৪৫ দিন চিকিৎসাধীন ছিলেন আহতরা। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ বেশ ক’জন মন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন।

দলের জন্য নিবেদিত শাহিন তাই এবারে দলগত নির্বাচনে এ ওয়ার্ডে বিএনপির প্রার্থী হিসেবে দল থেকে মনোনয়ন পাবেন তা শতভাগ আশাবাদী। বিগত নির্বাচন থেকে নেয়া শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ওয়ার্ডে কাউন্সিলর প্রাথী হিসেবে নির্বাচন করতে চান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভার মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলেছিলাম। সেজন্য কাউন্সিলর হিসেবে পরিস্কার পরিচ্ছন্ন পুরস্কার, স্বাস্থ্যসেবা পুরস্কার, শিশু সুরক্ষার পুরস্কার লাভ করেছি। দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করেছি। দলমত নির্বিশেষে এ ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম।

ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমার সততা, স্বচ্ছতা ও আন্তরিকতা দিয়ে জনসেবা করতে চাই। অঙ্গিকার করছি, আবারো এ ওয়ার্ডকে সৈয়দপুর পৌরসভার মধ্যে একটি মডেল ওয়ার্ডে পরিনত করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ