• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

জনগণই আমার উপদেষ্টা ও পরামর্শক- ফেকু

Fekuসিসি নিউজ : পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তোলায় ২০১৩ সালে পৌরসভার শ্রেষ্ঠ ওয়ার্ড হিসেবে পুরস্কার অর্জন করেছি আর এর ধারাবাহিকতা রক্ষা করে চলেছি এখনও। সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার হোসেন ফেকু সিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। আগামী নির্বাচনে আবারো কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আকতার হোসেন ফেকু। তবে দলের নাম উল্লেখ না করার শর্তে তিনি জানান, যে কোনো রাজনৈতিক দলের ব্যানারে দলীয় প্রতীক নিয়ে এ নির্বাচন করবেন।

এক প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করবো আর সে লক্ষ্যে নির্বাচনে প্রার্থী ও জনমত যাচাইয়ের লক্ষ্যে সম্প্রতি নতুন ঈদগাহে এক মতবিনিময় সভা আয়োজন করেছি। ওই সভায় জনগণের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী কৌশল পরিচালনা করা হবে। জনগনেই আমার সাথী, তারাই আমার উপদেষ্টা ও পরামর্শক।

উন্নয়ণ প্রসঙ্গে তিনি বলেন, পৌর পরিষদের অসহযোগিতার কারণে উন্নয়ণে পদে পদে বাধাগ্রস্ত হয়েছি। যেটুকু উন্নয়ণ করেছি তা স্থানীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতায় সম্ভব হয়েছে। ২০১৪-১৫ অর্থ বছরে কিছুক্ষণ কনফেকশনারী থেকে সাংবাদিক আমিনুলের বাড়ী হয়ে সানফ্লাওয়ার স্কুল পর্যন্ত রাস্তাসহ ১০টি গুরুত্বপূর্ণ রাস্তা ও ড্রেন সংস্কারের তালিকা দেয়া হয়েছিল। কিন্তু পৌর কর্তৃপক্ষ এ ওয়ার্ডবাসীর সাথে বিমাতাসূলভ আচরণ করে মাত্র ২টি রাস্তার কাজের বরাদ্দ দিয়েছে।

তাই অবশেষে নিজের অর্থ ব্যয়ে ওয়ার্ডবাসীর জন্য কাজ করেছি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য তামান্না সিনেমা হলের সামনে পানির ব্যবস্থাকরণ, গণ শৌচাগার নির্মাণ, ইসলামিয়া স্কুলের সামনে ড্রেন নির্মাণ। প্রত্যক্ষ সহযোগিতায় জোড়া পুকুরে ঈদগাহ নির্মাণ ও মহিলা কলেজের মূল ফটক নির্মাণ।

কাউন্সিলর নির্বাচিত হলে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় এ ওয়ার্ডের সব পেশাজীবির সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। কারণ ওয়ার্ডের মানুষ শিক্ষিত হলে সামাজিক অবক্ষয়, বিভিন্ন সমস্যা, নানা ধরনের বিশৃঙ্খলা থাকবে না। আর তখনই স্থায়ী মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ