• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিনেমা স্টাইলে অপহৃত সেই নববধূ উদ্ধার

bou1446919438সিসি ডেস্ক: আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে স্বামীর গাড়ি থেকে অপহৃত নববধূ সুবর্ণা আক্তারকে উদ্ধার করেছে র‌্যাব। গত রাতে র‌্যাব-১১ এর একটি দল তাকে উদ্ধার করে।

একই সঙ্গে অপহরণের মূল হোতা তোফাজ্জলসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে ফিল্মি কায়দায় বরযাত্রী বহরে হামলা চালিয়ে অস্ত্রের মুখে নববধূকে ছিনতাই করে নিয়ে যায় একদল সন্ত্রাসী।

সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় তাকে অপহরণ করা হয় । অপহরণের সময় সন্ত্রাসীদের হামলায় বরসহ ৫ জন আহত হয়। এ ঘটনায় কনের বাবা বাদী হয়ে মামলা করেন।

উল্লেখ্য, শুক্রবার উপজেলার নোয়াগাঁও চৌধুরী বাড়ির আ. লতিফের মেয়ে সুবর্ণা আক্তার (১৮) এর সঙ্গে রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিয়া গ্রামের জহিরুল হকের ছেলে নাদিমের (২৫) বিয়ের দিন ছিলো। বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় কনের বাড়ি থেকে প্রাইভেটকার যোগে বর পক্ষ নববধূকে নিয়ে যাচ্ছিল। পথে রসুলপুর নামক স্থানে উপজেলার টেকপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে মোফাজ্জল (২৫), জামাল উদ্দীনের ছেলে আলমগীর (২০) ও ইসমাইলের ছেলে রাকিবসহ ৮-৯ জন সন্ত্রাসী ২টি সিএনজি যোগে এসে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে বলে জানিয়েছিল পুলিশ। জোরপূর্বক প্রাইভেটকারের ভেতর থেকে নববধূকে তুলে নিয়ে মাধবদীর দিকে চলে যায় তারা। তার পর থেকে নববধূর কোন খোঁজ পাওয়া যায়নি। গতরাতে সেই নববধূকে উদ্ধার করে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ