• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি আজ থেকে শুরু

সিম কার্ডসিসি নিউজ : মোবাইল টেলিফোনে সংঘটিত অপরাধ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী আজ রবিবার থেকে মোবাইল কোম্পানীগুলো সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম কার্যক্রম দেখতে আজ রাজধানীতে বিভিন্ন ফোন কোম্পানীর কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শন করবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, বাংলাদেশ হলো দ্বিতীয়তম দেশ, যেখানে শারীরিক চিহ্ন নিশ্চিত করার মাধ্যমে সিমের প্রকৃত মালিক বাছাইয়ে সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি চালু করা হয়েছে।
সব ফোন কোম্পানী ইতোমধ্যে এ পদ্ধতিতে সিম নিবন্ধনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এ প্রসঙ্গে রবির জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করতে আমরা সব প্রস্তুতি শেষ করেছি। সারাদেশে আমাদের ৪৬ কাস্টমার কেয়ার সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ