• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বউ ঘরে রেখে ছাত্রীর সঙ্গে আ.লীগ নেতার রাত্রিযাপন!

পরকীয়ালক্ষীপুর  :  রামগঞ্জে বউ ঘরে রেখে এক কলেজ ছাত্রীর সঙ্গে পরকীয়া করে ধরা খেয়েছেন আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা। আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন এমএ মমিন পাটোয়ারী নামের ওই নেতা। এ ঘটনায় পুরো শহরে তোলপাড় চলছে।

উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামে ওই ছাত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় তাকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ওই ব্যক্তি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রামগঞ্জ উপজেলার নওগাঁ ইউনিয়নের বরিআইশ গ্রামের মৃত আজিজ উল্যা মাস্টারের ছেলে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে রহস্যজনকভাবে তিনি পালিয়ে যান। তার মেবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ প্রহরায় কিভাবে তিনি পালিয়ে গেলেন এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মমিন পাটোয়ারী পাশের ইউনিয়নের এক কলেজ ছাত্রীল সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছিল। শুক্রবার রাতে তারা ঘরের বাইরে গিয়ে পরকীয়ায় মেতে থাকে। এ সময় এলাকার লোকজন দুজনকেই আপত্তিকর অবস্থায় আটক করে গণপিটুনি দেয়।

পরে পুলিশ রাত ১২টার দিকে মমিনকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে। তবে শনিবার সকালে ওই হাসপাতালে ওই আওয়ামী লীগ নেতাকে পাওয়া যায়নি।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মেয়ের সঙ্গে বিয়ের কথা বলে দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছে। বিয়ের পরও একজন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কীভাবে এ কাজ করতে পারে এটা আমার জানা নেই।

এদিকে উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন এমু বলেন, শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতা মমিন পাটোয়ারী ঢাকা থেকে আসার সময় ওই এলাকার কিছু জামায়াত-বিএনপির নেতাকর্মী হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।

রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া বলেন, অনৈতিক কাজের অভিযোগে স্থানীয়রা আওয়ামী লীগ নেতা মমিনকে গণপিটুনি দিয়ে আটক করে রাখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

উৎস: ক্যাম্পাসলাইভ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ